থ্রিডি প্রিন্টেড চিকেন নাগেটস আনছে কেএফসি

২০ জুলাই, ২০২০ ০১:০২  
ফাস্ট ফুডের বাজারে আসতে যাচ্ছে ল্যাবে তৈরি মাংস। দ্য ভার্জ জানিয়েছে, বিশ্বের প্রথম ল্যাবে তৈরি চিকেন নাগেটস উৎপাদন করার প্রস্তুতি নিছে কেএফসি। খবর এনগ্যাজেট। নতুন এই উদ্যোগের জন্য মস্কোর থ্রিডি বায়োপ্রিন্টিং সল্যুউশনস এর সাথে যুক্ত হয়েছে কেএফসি। রাশিয়ার প্রতিষ্ঠানটি আধুনিক প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে চিকেন সেল ও প্লান্ট ম্যাটেরিয়াল ব্যবহার করে এই নাগেটস তৈরি করবে। স্বল্প পরিমানে মুরগির ব্যবহার রেখে তৈরি করা এই নাগেটস এর স্বাদ, গুনাগুন অক্ষুন্ন রাখা হবে। রেস্টুরেন্টের চিকেন নাগেটসের স্বাদ পেতে কেএফসি এতে পাউরুটি, মশলা এবং অন্যান্য উপকরণ যোগ করবে। আগামী ডিসেম্বরের মধ্যেই ল্যাবে তৈরি এই নাগেট খেয়ে পরীক্ষা করার জন্য চূড়ান্ত ডিজাইন তৈরি করার আশা করছে কেএফসি। ল্যাবে তৈরি মাংসে অনেক উপকারিতা রয়েছে। এটি পরিবেশবান্ধব এবং খুব কম রিসোর্স লাগবে। প্রাণির ব্যবহার কমের পাশাপাশি কেমিক্যাল না থাকার কারণে এটি স্বাস্থ্যের জন্যও ভালো। ডিবিটেক/বিএমটি